বঙ্গবন্ধু পর্যটন কেন্দ্র পরিদর্শন

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়ন সংলগ্ন ডুমাইন ইউনিয়নে গড়াই সেতুর নিচে অবস্থিত বঙ্গবন্ধু পর্যটন কেন্দ্র বৃহস্পতিবার পরিদর্শনে আসেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সেনাবাহিনীর কর্মকর্তা, এন এস আই, জি এফ আই, ডিএসবি কর্মকর্তা সহ আরো অনেকে। এরপর ডুমাইন ইউনিয়নের চেয়ারম্যান মোঃ খুরশিদ আলম (মাসুম), আড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মোল্যা, কামারখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বিশ্বাস (বাবু)

এর সঙ্গে পর্যটন সংক্রান্ত জরুরী বৈঠক শেষে পর্যটন কেন্দ্রে বটবৃক্ষ রোপণ করা হয়। এ সময় সঙ্গে ছিলেন মধুখালী উপজেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ রওশন -উল-ইসলাম গরীব মোহাম্মাদ, কামারখালী ইউনিয়ন পরিষদের সাবেক প্যালেন চেয়ারম্যান ও ইউ.পি. সদস্য মোঃ আবুল কালাম আজাদ সহ আরো গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।