১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ ৩রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি রোজঃ রবিবার
কামারখালী

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাসংঘের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত

কামারখালী প্রতিনিধিঃ
বাংলাদেশের হিন্দু সমাজকে সংঘবদ্ধ ও সুসংগঠিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাসংঘ। আর “বাংলাদেশ জাতীয় হিন্দু মহাসংঘ” কেন্দ্রীয় কমিটি কে আরো গতিশীল করার জন্য ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের মছলন্দপুর হিন্দু পাড়া’র স্বর্গীয় মনিন্দ্রনাথ দে এর ছেলে এবং কামারখালী ইউনিয়নের কৃতি ও গর্বিত সন্তান শ্রী স্বপন দে কে গত ২৭ শে জুলাই-২০২২ইং বাংলাদেশ জাতীয় হিন্দু মহাসংঘের

কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের” প্রেসিডিয়াম সদস্য” পদে নিযুক্ত করা হয়। এই লক্ষে সম্মানিত সভাপতি ও সাধারণ সম্পাদক কে কামারখালী ইউনিয়ন বাসী তথা ফরিদপুর জেলার পক্ষ থেকে জানাই হৃদয়ের অন্তস্থল থেকে শ্রদ্ধা, ভালবাসা ও সম্মান। আশা করি আপনার সার্বিক মঙ্গল কামনা সহ আপনার পথচলা সফল ও স্বার্থক হোক। পাশাপাশি প্রেসিডিয়াম সদস্য স্বপন দে এর পক্ষ থেকে আগামী দিনে বাংলাদেশের সকল হিন্দু সমাজের সবার প্রতি রইলো শুভেচ্ছা ও অভিনন্দন ।