বাংলাদেশ পানি উন্নয়ন সম্পদ মন্ত্রনালয়ের সচিবের মধুখালীতে বীরশ্রেষ্ট মুন্সী আঃ রউফ এর নদী ভাঙ্গনের মেরামত সড়ক পরিদর্শন

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের কামারখালী বাজার হইতে বীরশ্রেষ্ট মুন্সী আঃ রউফ স্মৃতি যাদুঘরের ইটের সড়ক, বিভিন্ন স্থানে নদী ভাঙ্গন সড়কে জিও ব্যাগ দিয়ে রাস্তা মেরামত সড়ক এবং যাদুঘর শনিবার সকালে পরিদর্শন করেন বাংলাদেশ পানি উন্নয়ন সম্পদ মন্ত্রনালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার। সঙ্গে ছিলেন পশ্চিমাঞ্চল ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী আঃ হাকিম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সৈয়দ সাহিদুল আলম , নির্বাহী প্রকৌশলী পার্থ প্রতিম সাহা, মধুখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশিকুর রহমান চৌধুরী, কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ জাহিদুর রহমান বিশ্বাস (বাবু),বীরশ্রেষ্টর বড়বোন জোহরা বেগম সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
