১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি রোজঃ শনিবার
বাগাট

বাগাটে সামাজিক-সম্প্রীতি কমিটির সভা ও সমাবেশ অনুষ্ঠিত

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নে সামাজিক-সম্প্রীতি কমিটির সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ই সেপ্টেম্বর) ২নং বাগাট ইউনিয়নের পরিষদের আয়োজনে বাগাট ইউনিয়ন পরিষদের চত্বর প্রাঙ্গণে এই সামাজিক-সম্প্রীতি কমিটির সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বাগাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান খাঁন এর সভাপতিত্বে ও বাগাট পুলিশিং বিট অফিসার মধুখালী থানার এস.আই. সৈয়দ তোফাজ্জেল হোসেন সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন-মধুখালী থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সফিউল আলম । অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য দেন বাগাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহজাহান মোল্যা, সাধারন সম্পাদক সহকারী অধ্যাপক দেব প্রসাদ রায় দেবু , কোড়কদি রাসবিহারী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও বাগাট পূজা উৎযাপন কমটির সভাপতি নৃপেন্দ্রনাথ ঘোষ , ইউপি সচিব ইকবাল হোসেন , ইউপি সদস্য মিরাজ খাঁন প্রমুখ।

এছাড়াও উক্ত কমিটির সদস্য বীরমুক্তিযোদ্ধা হারুন- অর – রশিদ দুলাল সহ আরো সদস্য বৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিশেষ অতিথির বক্তব্যে মধুখালী থানা অফিসার ইনচার্জ (তদন্ত) সফিউল আলম বলেন, সা¤প্রদায়িক সম্প্রীতি হলো নানা সম্প্রদায়ের মানুষের মধ্যকার স¤প্রীতি ও ভালোবাসা। আমাদের সমাজে বহু ধর্ম, ভাষা ও জাতির লোক বসবাস করে। সমাজে বসবাসরত সব স¤প্রদায়ের মধ্যে পরস্পর ঐক্য, সংহতি ও সহযোগিতার মনোভাব হলো সাম্প্রদায়িক সম্প্রীতি। বাগাট ইউনিয়নের চেয়ারম্যান ও সভার সভাপতি এবং কমিটির সভাপতি মতিয়ার রহমান খাঁন বলেন মানব সমাজে শান্তি প্রতিষ্ঠায় ভাতৃত্ববোধ ও সা¤প্রদায়িক সম্প্রীতি ভূমিকা অত্যন্ত গুরু ত্বপূর্ণ। নৈতিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন ব্যক্তিগন এ জীবনে যথাযথভাবে এগুলো অনুশীলন করে থাকবেন। ভাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতি না থাকলে কোন জাতি উন্নতি করতে পারে না। ভাতৃত্ববোধ মানুষকে ত্যাগের মহিমায় উজ্জীবিত করে, মানুষের মধ্যে সহযোগিতা, সহমর্মিতা ইত্যাদি গুণের বিকাশ ঘটায়।

এর ফলে মানব সমাজের ঐক্য শৃঙ্খলা প্রতিষ্ঠা হয়। অন্যদিকে বাগাট ইউনিয়নের পুলিশের বিট অফিসার এস.আই. সৈয়দ তোফাজ্জেল হোসেন বলেন সামাজিক সস্মপ্রীতি- ভাতৃত্ববোধ না থাকলে মানুষ একে অন্যকে ভালবাসে না। অন্যের কল্যাণ কামনা করে না। স্বীয় স্বার্থ হাসিলের জন্য অন্যের প্রতি অন্যায়, অত্যাচার ও নির্যাতন করতেও দ্বিধাবোধ করে না। তারা আসলে মানুষের চরিত্র বহন করে না। তাই ইউনিয়নে সকল জাতিকে একে অপরে মিলে মিশে থাকার আহবান জানান । পরিশেষে এই কমিটির সভাপতি বর্তমান চেয়ারম্যান মতিয়ার রহমান খাঁনকে নির্বাচিত করে ও ৩৩ সদস্য বিশিষ্ট কমিটি করে অনুষ্ঠান শেষ করেন।