১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি রোজঃ মঙ্গলবার
বাগাট

বাগাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মতিয়ার রহমান খাঁন এর জন্মদিন পালন

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বাগাট ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মতিয়ার রহমান খাঁন এর ৪৭তম জন্মদিন পালন করা হয়েছে। বাগাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। জন্মদিন পালন অনুষ্ঠানের উপস্থিত ছিলেন তার বন্ধুবর ও বাংলাদেশ আওয়ামীলীগের সকল অঙ্গসংগঠনের রাজনীতিক নেতাকর্মী বৃন্দ প্রমুখ। বৃহস্পতিবার জন্মদিনের কেক কর্তন করে বাগাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমান খাঁনকে উপস্থিত রাজনৈতকি সহকর্মী ও শুভাকাঙ্খিরা খাইয়ে দেন। এর আগে পরিষদের কার্যালয়ে উপস্থিত হয়ে ফুল দিয়ে জন্মদিনের শুভেচ্ছা জানান রাজনৈতিক নেতাকর্মী ও শুভার্থীরা। মহান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ‘র আদর্শের লড়াকু সৈনিক মতিয়ার রহমান খাঁন ৪৭তম জন্মদিনে দেশ ও জাতির কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, মানুষের কল্যাণে কাজ করে অবশিষ্ট জীবনকে আরও সার্থকভাবে রচিত করতে চাই। আর্থ সামাজিক উন্নয়নে আমাদের এখনো অনেক কাজ বাকি আছে। তিনি আধুনিক বাংলাদেশের রূপকার জননেত্রী শেখ হাসিনার সকল উন্নয়ন কাজে দেশ-বিদেশের সবাইকে আন্তরিকভাবে সহযোগিতা করার আহবান জানান।