বাগাট ইউনিয়নে করোনা ভাইরাস ২য় ডোজ টিকাদান

মধুখালী প্রতিনিধিঃ
সারাদেশের ন্যায় ফরিদপুর জেলার মধুখালী উপজেলার সকল ইউনিয়নের করোনা ভাইরাস কোভিড-১৯ এর ২য় ডোজ টিকা প্রদানের পাশাপাশি মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বাগাট ইউনিয়নের রেজিষ্টেশন ধারী ১ম ডোজ নেওয়া লোকদের মধ্যে করোনা ভাইরাসের ২য় ডোজের টিকা মধুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলামের ও ভাইস চেয়ারম্যান মোঃ মুরাদুজ্জামান (মুরাদ), মোছাঃ মোর্শেদা আক্তার মিনাকে অবগত করে বাগাট ইউনিয়ন পরিষদ কার্যালয়ে দেওয়া হয়।
টিকা কেন্দ্র পরিদর্শনে ছিলেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিকুর রহমান চৌধুরী, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আঃ সালাম মিয়া, বাগাট ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান খাঁন, সাংবাদিক প্রমুখ। টিকা দেওয়া দায়িত্বে ছিলেন মধুখালী উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের এইচ.এ. নারগীস সুলতানা, এ,এইচ.আই. বিউটি রানী বিশ্বাস, রাবেয়া খাতুন, এফ, ডব্লিউ এ, আলেয়া বেগম, জায়েদা খাতুন।
শিক্ষকদের মধ্যে এলিনা সুলতানা,আঃ করিম শেখ, দীপংকর লাহিড়ী, দেবরাজ রায়। আইন শৃংখলা বাহিনীতে নিয়োজিত ছিলেন গ্রাম পুলিশগনের দফাদার মোঃ ইয়াকুব আলী তার ফোর্স, আনসার ও ভিডিপি দলনেতা আফরোজা বেগম, মোঃ মশিউর রহমান, মোঃ তারিকুল সহ আরো অনেকে।