১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি রোজঃ মঙ্গলবার
বাগাট

বাগাট ইউনিয়নে শারদীয় দূর্গাপূজা পালন উপলক্ষে বর্ধিত সভা

মধুখালী প্রতিনিধিঃ
বাগাট ইউনিয়ন পুজা উদযাপন কমিটি বাবু নৃপেন্দ্র নাথ ঘোষ এর সভাপতিত্বে ও বাগাট ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক বাবু দেব প্রসাদ রায় এর সঞ্চালনায় শনিবার শ্বারদীয় দুর্গা পুজা পালন প্রস্তুতি বিশেষ বর্ধিতসভা বাগাট বাজার কালি মন্দিরে অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন বাগাট ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান খাঁন, মধুখালী উপজেলার পলিট বুরোর বাবু,মনোজ কুমার সাহা,, বিশিষ্ট সমাজসেবক বাবু অশোক পোদ্দার, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ মধুখালী উপজেলা শাখার সাধারন সম্পাদক রাধা রানী ভৌমিক্ প্রমুখ। ,এ ছাড়া আরো উপস্থিত ছিলেন, বাগাট ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য অর্চনা বসু সহ হিন্দু ধর্মাবলম্বীর গন্যমান্য ব্যক্তি ও সুধিমন্ডলী।