বাগাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন জমা দিলেন বর্তমান চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান খাঁন

কামারখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে বুধবার বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় নৌকা প্রতিক পাওয়ার পর মনোনয়ন জমা দিলেন জন্য বাগাট ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক এবং বর্তমান চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান খাঁন। এ সময় উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক ও যুবলীগের সভাপতি এবং মধুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, মধুখালী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ সালাম মিয়া, সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু,
সহ-দপ্তর সম্পাদক মোঃ আঃ রাজ্জাক রাজা জেলা পরিষদের সদস্য ও বাগাট ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক দেব প্রসাদ রায় দেবু, ডুমাইন ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও চেয়ারম্যান মোঃ খুরশিদ আলম মাসুম সহ আরো অনেকে। তিনি দলীয় সকল নেতাকর্মী ও সদস্য এবং সকল ভোটারের কাছে ভোট এবং দোয়া কামনা করেন এবং বলেন যাতে তিনি আবার চেয়ারম্যান পদে নির্বাচিত হয়ে ইউনিয়নের সকল জনগনের আশা পূরন এবং ইউনিয়নের সকল উন্নয়নের কাজ সমাপ্ত করে বাগাট ইউনিয়নকে একটি ডিজিটাল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে পারেন এই আশা ব্যক্ত করেন।