বাগাট ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে বাগাট ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা

কামারখালী প্রতিনিধিঃ
আসছে আগামী ৫ই জানুয়ারী-২২ বাগাট ইউনিয়ন পরিষদ নির্বাচন। এই নির্বাচন উপলক্ষে বাগাট ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে বাগাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ শাহজাহান মোল্যা’র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এবং জেলা পরিষদের সদস্য সহকারী অধ্যাপক দেব প্রসাদ রায় দেবু’র সঞ্চালনায় বাগাট সরকারী প্রাথমিক মাঠ প্রাঙ্গনে ইউনিয়ন আওয়ামীলীগ সহ সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের নিয়ে নৌকা প্রতিক প্রার্থী বর্তমান বাগাট ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক ও চেয়ারম্যান এবং আবার চেয়ারম্যান প্রার্থী মোঃ মতিয়ার রহমান খাঁনকে আবার বিজয় করার লক্ষে শনিবার এক বর্ধিত সভা অনুষ্টিত হয়। সকলে দ্বিধা দ্বন্ধ ভ‚লে গিয়ে সবাই ঐক্যবদ্ধ হয়ে নৌকা প্রতিকের প্রার্থীকে আবার বিজয় করার লক্ষে সভায় প্রধান অতিথি হিসেবে কঠোর ও কঠিন বক্তব্য দেন মধুখালী উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক ও যুবলীগের সভাপতি এবং মধুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মধুখালী উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক ও মধুখালী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মুরাদুজ্জামান মুরাদ, মধুখালী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ আঃ সালাম মিয়া, সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু, যুগ্ন সাধারন সম্পাদক এ্যাডঃ মোঃ আলীউজ্জামান, মোঃ ইলিয়াস মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ ওহিদুজ্জামান বাবুল মিয়া। এ ছাড়া আরো বক্তব্য দেন বাগাট ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ সোলায়মান কবির খোকন, মোঃ মতিয়ার রহমান মকিম, মোঃ আঃ রাজ্জাক, যুগ্ন সাধারন সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান এবং আবার চেয়ারম্যান প্রার্থী মোঃ মতিয়ার রহমান খাঁন, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, আইন বিষয়ক সম্পাদক শেখ জালাল উদ্দিন, প্রচার সম্পাদক মুজিবর রহমান শেখ, বন ও পরিবেশ সম্পাদক মোঃ মোস্তফা কামাল, ধর্মীয় বিষয়ক সম্পাদক মোঃ আমিরুল ইসলাম, বাগাট ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ আরিফুল ইসলাম সুমন, বাগাট ছাত্রলীগের সাবেক আহবায়ক মোঃ আমিনুল ইসলাম, বাগাট ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য মোঃ ওবায়দুর রহমান, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ জাকির হোসেন প্রমুখ।

এ ছাড়া আরো উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রতন কুমার বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক এম.এম. বাবুল আক্তার, প্রচার সম্পাদক মোঃ আতিয়ার রহমান মিয়া, গাজনা ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কিবরিয়া, বাগাট ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ হারুন-অর -রশিদ দুলাল, কোড়কদি ইউনিয়নের সভাপতি মোঃ আজিজুর রহমান খাঁন, গাজনা ইউনিয়নের সাধারন সম্পাদক সুখেন মজুমদার, মধুখালী উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ রবিন মোল্যা, বাগাট ইউনিয়ন ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি অমরেশ সাহা (ভ‚লে সাহা) এবং শেখ মোঃ আলাল সহ আরো অনেকে। সবশেষে প্রধান অতিথি বলেন সকল প্রকার দ্বিধা- দ্বন্ধ ভুলে গিয়ে একে অপরে কাধে কাধ মিলে সকলেই ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় নৌকা প্রতিক হিসেবে নৌকা মার্কায় ভোট দিয়া মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনা’র নৌকা হিসেবে মোঃ মতিয়ার রহমান খাঁনকে আবার চেয়ারম্যান নির্বাচিত করার সকলের নিকট জোরালো দাবী করে বর্ধিত সভা শেষ করেন।