১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি রোজঃ শনিবার
বাগাট

বাগাট ও নওপাড়া পাকা সড়ক ও বাগাট দাস পাড়া সড়ক ব্রীজ এর বেহাল দশা

বাগাট ও নওপাড়া পাকা সড়ক ও বাগাট দাস পাড়া সড়ক ব্রীজ এর বেহাল দশা

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ও নওপাড়া ইউনিয়নের এই সড়ক একটি জনবহুল সড়ক। এই সড়ক দিয়ে হালকা ও ভারী যানবাহন চলাচল করে। বাগাট ও অন্যান্য শহর থেকে নওপাড়া যাওয়ার এইটিই একটি সহজ পথ। আসছে পাটের ও অন্যান্য ব্যবসার সুদিন। সেই হিসেবে নওপাড়া হাট ও বাজার পাট ব্যবসায়ী সহ ও অন্যান্য ব্যবসায়ীদের নওপাড়া একটি গুরুত্বপূর্ণ হাট ও ব্যবসার মোকাম। বর্তমান দেখা যাচ্ছে বাগাট বাজার থেকে নওপাড়া হাট-বাজার পাকা সড়কটি বেহাল-দশা । রাস্তা সুলে উঠে গর্তে পরিনত হয়ে যাতায়াতের অযোগ্য হয়ে পড়েছে । এরপর আবার বাগাট দাস পাড়ার ব্রীজটি বর্তমান মাঝখান থেকে ভেঙ্গে রড বেড়ে গেছে। ফলে ব্রীজটি মানুষের চলাচল থেকে শুরু করে ভারী যানবাহন চলাচলের অযোগ্য হয়েছে। বর্তমান ব্রীজটি ঝুকিতে আছে। যে কোন সময় ধসে জনসাধারনের বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। একজন সাংবাদিকের সাথে আলাপ করে জানা যায় কর্তপক্ষের দৃষ্ঠি আকর্ষন করার জন্য তিনি মধুখালী সকল দপ্তরকে অবগত করাইয়াছেন। তাহার আশুফল আজও পর্যন্ত আসেনি। তাই সকল পথচারী ও যানবাহনে যাতায়াত কারীদের মধুখালী প্রকৌশল অধিদপ্তরের নিকট জোরালো দাবী বর্তমান পরিস্থিতির কথা চিন্তা করে রাস্তা ও ব্রীজ মেরামত করে মানুষের জীবন হানী ঘটানো থেকে মুক্তি দেওয়া হোক।