১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি রোজঃ মঙ্গলবার
বাগাট

বাগাট গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট খেলার শুভ উদ্বোধন -২০২১

মধুখালী প্রতিনিধিঃ


ফরিদপুর জেলার মধুখালী উপজেলার রয়েল স্পোটিং ক্লাব এর আয়োজনে বাগাট ইউনিয়নের ঢাকা-খুলনা মহাসড়কের পাশে ঐতিহ্যবাহী বাগাট ফুটবল মাঠে শুক্রবার(২৪-০৯-২০২১)ইং বিকাল ৩টায় বাগাট গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট খেলার শুভ উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে খেলাটি শুভ উদ্বোধন করেন মধুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মধুখালী উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদক এবং মধুখালী উপজেলা যুবলীগের সভাপতি মোঃ শহিদুল ইসলাম। উক্ত খেলায় উপস্থিত ছিলেন বাগাট ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান খাঁন।

এ ছাড়া আরো উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আঃ ছালাম মিয়া, বাগাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও বাগাট ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মোঃ শাহজাহান হোসেন মোল্যা, মধুখালী উপজেলা শিক্ষক সমিতির সাধারন সম্পাদক শিক্ষক মোঃ হাবিবুর রহমান, বাগাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আঃ রহিম ফকির, চলমান ইউ.পি. সদস্য মোঃ আঃ রব, মোঃ মহিউদ্দিন সহ প্রমুখ। খেলায় রেফরির দায়িত্বে ছিলেন শিল্পি মোঃ আবুল বাশার , ধারা ভাষ্যবিবরনীতে ছিলেন চৌধুরী জাফর উল্লাহ শরাফত নামে খ্যাত এস.এম. মিজানুর রহমান। উদ্বোধনী ফুটবল টুর্নামেন্ট খেলায় কামারখালী উজ্জ্বল স্মৃতি সংসদ ও ঝিনাইদহ বঙ্গবন্ধু সমাজকল্যান ক্লাব অংশ গ্রহন করেন। খেলায় ৫-০ গোলে কামারখালী উজ্জ্বল স্মৃতি সংসদ, ঝিনাইদহ বঙ্গবন্ধু সমাজকল্যান ক্লাবকে পরাজিত করেন। খেলাটি হাজার হাজার দর্শকস্রোতা আনন্দ ও মনোরম পরিবেশে উপভোগ করেন।