বাগাট বাজারে বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মিলন সেক এর ব্যবসা প্রতিষ্ঠানে দুর্র্ধষ চুরি।

মধুখালী প্রতিনিধিঃ
বৃহস্পতিবার দিবাগত রাতে ঘরের সিলিং কেটে নগদ দুই লক্ষ পঁচাশি হাজার টাকা ও আড়াই ভরি ওজনের স্বর্ণালঙ্কার চুরি হয়েছে শুক্রবার সকালে মিলন সেক প্রতিদিনের নিয়মে ঘর খুললে ঘরের মধ্যে রাখা ক্যাবিনেট .ও ক্যাশ টেবিলের ড্রয়ার ভাঙচুর দেখতে পাই তাৎক্ষণিকভাবে মিলন সেখ বাজার কমিটির সভাপতি সহ অন্যান্যদের কে অবহিত করেন মিলন সেক তার প্রতিষ্ঠান চুরির বিষয়ে মধুখালী থানায় একটি জিডি করেছেন বিষয়টি নিয়ে বাগাট ইউনিয়ন বিট পুলিশিং দায়িত্বপ্রাপ্ত এসআই মোঃ লুৎফর রহমানের সাথে কথা বললে. তিনি অভিযোগের বিষয়টির সত্যতা স্বীকার করেন এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন চোর ও মালামাল উদ্ধার হয়নি প্রতিষ্ঠানটির সভাপতি মোঃথমিলনথশেখ বলেন গতরাতে পাহারাদাররা বাজারে ছিল।
এদের নেতৃত্ব দেয় বণিক সমিতির কিরানী মোঃ মোস্তফা, তবে তিনি কারও নাম উল্লেখ করেননি। অগ্রসর সমবায় সমিতির পরিচালক মিলন শেখ আরো বলেন বিগত দিনেও বাগাট বাজারে এজাতীয় চুরি হয়েছে। এই চুরির জন্য তিনি একটি বিশেষ মহল কে দায়ী করার ইঙ্গিত করে। তবে বাগাট এর সুধীমহল মনে করেন এজাতীয় চুরির পিছনে একটি শক্তিশালী মহলের হাত রয়েছে। যাদের নেতৃত্বে বাগাট বাজার দীর্ঘদিন ধরে এজাতীয় চুরি হয়ে আসছে। সাধারণ ব্যবসায়ীদের সাথে কথা বললে তারা বলেন আমাদের দোকানপাট বর্তমান নিরাপদ নয়।