২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি রোজঃ বুধবার
কামারখালী

বাজারে পাবলিক টয়লেট জরুরী

বাজারে পাবলিক টয়লেট জরুরী

কামারখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার মধ্যে কামারখালী বাজার একটি ঐতিহ্যবাহী বাজার। প্রতিদিন শত শত মানুষ এই বাজারে বাজার করতে আসে। আর শুক্রবার ও সোমবার এই বাজারে হাট বসে। হাটের দিনে বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার মানুষ এই হাটে বিভিন্ন মালামাল ক্রয়- বিক্রয় করে। বর্তমান এই হাট প্রতিবছর ভ্যাট সহ সরকারী ভাবে ৩৭ (সাইত্রিশ লক্ষ) টাকা বিক্রয় হয়। জানা যায় প্রতিবছর সরকারী ভাবে হাটের উন্নয়নের জন্য প্রায় ৪/৫লক্ষ টাকা কামারখালী ইউনিয়ন পরিষদ পায়। কিন্তু অত্যান্ত দুঃখের বিষয় বাজারে তেমন কোন উন্নয়ন নাই। আবার কোন পাবলিক টয়লেট নাই। তাই বাজারের ব্যবসায়ী এবং হাটে আসা জনগনের উপজেলা প্রশাসনের নিকট দাবী তাদের কষ্টের কথা চিন্তা করে অচিরেই কামারখালী বাজারে উন্নয়ন ও পাবলিক টয়লেট করা হোক।