বামুন্দী বালিয়াকান্দি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের নিয়োগ পরীক্ষা সমপন্ন

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার মেগচামী ইউনিয়নের আলোচিত স্বনাম ধন্য শিক্ষা প্রতিষ্ঠান বামুন্দী বালিয়াকান্দি মাধ্যমিক বিদ্যালয়। এই বামুন্দী বালিয়াকান্দি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের নিয়োগ পরীক্ষা সোমবার ২৯শে আগষ্ঠ-২০২২) ইং তারিখ সকালে কামারখালী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১৫ জন প্রার্থী আবেদন করে ১১ জন পরীক্ষায় অংশ গ্রহণ করে লিখিত, মৌখিক ও একাডেমিক বিষয়ে তাদের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়ে মোঃ নজরুল ইসলাম সহকারী প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত হন।

সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা পরিচালনা করেন ডি.জি’র প্রতিনিধি কামারখালী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল আলম, মধুখালী উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি সহকারী কমিশনার (ভ‚মি) শামীম আরা, মধুখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পারমিস সুলতানা, বামুন্দী বালিয়াকান্দি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ^জিৎ বিশ^াস, ম্যানেজিং কমিটির সভাপতি শিক্ষানুরাগী মেহেদী হাসান , কো-অপ্ট সদস্য শাহিন মিয়া প্রমুখ।