১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি রোজঃ শনিবার
কামারখালী

বার্ষিক পরিকল্পনা প্রনয়ন কর্মশালা

কামারখালী প্রতিনিধিঃ


ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রে মধুখালী সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম এর সভাপতিত্বে মধুখালী উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর ও স্বাস্থ্য অধিদপ্তরের বাস্তবায়নে ও ইউএসএআইডি’র মামনি এমএনসিএসপি সেভ দ্য চিলড্রেন এর সহযোগীতায় শনিবার কামারখালী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের এসএসিএসএ,লতিকা রানী সাহা,এফপিআই রাকেশ মল্লিক, ভিজিটর কোহিনুর বেগম, এসএ সাজেদা পারভীন , এফডব্লিউএ হাজেরা, মাহমুদা, রঞ্জিতা, ছায়া রায় এবং কামারখালী ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য ফজিলা, জোহরা, শাহজাদী বাদশাদের নিয়ে নবজাতক শিশুর সেবা ও গর্ভবতী মায়ের সেবা ও বাড়ীতে ডেলিভারীর ঝুঁকি সম্পর্কে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ জাহিদুর রহমান বিশ্বাস (বাবু)।

এ ছাড়া সকলের উদ্দেশ্যে বার্ষিক পরিকল্পনা প্রনয়ন কর্মশালা কর্মসূচীর মধ্যে বার্ষিক পরিকল্পনা প্রনয়ন কর্মশালার উদ্দেশ্যে সম্পর্কে জানা, ইউনিয়নের জনসংখ্যা ও প্রশাসনিক তথ্য নিয়ে আলোচনা, বিগত ২০২০-২১সালের মা ও নবজাতকের স্বাস্থ্য সেবার জন্য আলোচনা, মা ও নবজাতকের সেবা প্রদানে প্রস্তুতি, সমস্যা চিহিৃত করন এবং পরবর্তী কর্ম পরিকল্পনা নির্ধারন, পরবর্তী বছরের জন্য বিভিন্ন সেবা লক্ষ মাত্রা নির্ধারন, পরবর্তী বছরের কর্ম পরিকল্পনা বাস্তবায়নের প্রক্রিয়া নির্ধারন, পরিকল্পনা বাস্তবায়ন পরীবিক্ষন ও ফলো আপ সম্পর্কে আলোচনা করা হয় আলোচনা করেন মামনি প্রকল্পের মধুখালী উপজেলা কো- অর্ডিনেটর এস.এম.মাহবুর রহমান। উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের সহকারী পরিবার কল্যান কর্মকর্তা এমসিএইচএফপি খুরশিদা খাইরুননেছা, মামনি প্রকল্পের মধুখালী উপজেলা কো- অর্ডিনেটর দীপংকর অধিকারী, ইউনিয়ন সচিব মোঃ ইকবাল হোসেন সহ আরো অনেকে।

পরিশেষে বিশেষ অতিথি কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ জাহিদুর রহমান বিশ্বাস (বাবু) বলেন আমি আপনাদের কাজে ও ব্যবহারে অত্যান্ত খুশি সেই সাথে তিনি কামারখালী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের সীমানা প্রাচীর ও হাসপাতালের সামনে ফ্লাট সোলিং রাস্তার ব্যবস্থা আগামী বছরে করবেন বলে ওয়াদা করে এবং বাড়ীতে কোন গর্ভবতীর হোম ডেলিভারী করানো যাবেনা সেই প্রত্যাশা রেখে সকলের প্রতি মঙ্গল কামনা করে বার্ষিক পরিকল্পনা প্রনয়ন কর্মশালা শেষ করেন।