বিনামূল্যে চিকিৎসা সেবা পেলেন ডুমাইন ইউনিয়ন বাসী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক ও শিক্ষার্থী

মধুখালী প্রতিনিধিঃ
চিকিৎসকের মানবিক উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা পেলেন ডুমাইন ইউনিয়নের দরিদ্র ও অসহায় নারী ও পুরুষ এবং ডুমাইন রামলাল উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীগন। মঙ্গলবার (২৩ আগস্ট) ফরিদপুরের মধুখালী উপজেলা ডুমাইন ইউনিয়নে ডুমাইন রামলাল উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করে স্কুলের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য আজিজুর রহমান বিপ্লব ও ডাক্তারদের নিজ উদ্যোগে। মেডিকেল ক্যাম্পে হৃদরোগ , উচ্চ রক্তচাপ, বাতজ্বর, মেডিসিন , মা ও শিশু, মেডিসিন, চর্ম ও যৌন, নাক-কান-গলা রোগীদের চিকিৎসা সেবা দেয়া হয়।

চিকিৎসা প্রদানকারী ডাক্তাররা হলেন, ডুমাইন ইউনিয়নের ডুমাইন গ্রামের ঢাকা জাতীয় হৃদরোগ ইষ্টিটিটিউট এন্ড হাসাপাতাল হৃদরোগ, বাতজ্বর , উচ্চ রক্তচাপ ও মেডিসিন বিশেষজ্ঞ মানবতার ডাঃ পিযুষ বিশ্বাস ও নাক, কান, গলা চর্মরোগ ও যৌন বিষয়ে চিকিৎসক ডাঃ সাব্বির হোসেন খাঁন। এদের দুজনের বাড়ী মধুখালী উপজেলা ডুমাইন গ্রামে। চিকিৎসা সেবা নিতে আসা সেনা বাহিনীর অবসর প্রাপ্ত আতাউর রহমান বলেন, ‘আমরা গরিব মানুষ। শহরে গিয়ে চিকিৎসা নেয়ার মতো সামর্থ্য আমাদের নেই। এই ধরনের মেডিকেল ক্যাম্প আমাদের মতো অসহায় মানুষের খুব উপকারে আসে। আগামী দিনগুলোতেও যেন এমন চিকিৎসা সেবার আয়োজন করা হয়।’ ডুমাইন রামলাল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক তপন কুমার বিশ্বাস বলেন, ‘এই মহান উদ্যোগের সাথে থাকতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে। বঞ্চিত মানুষের সেবা দেওয়ার উদ্যোগ হোক ডাক্তার গনের মহৎ।

পরিশেষে ডুমাইন রামলাল উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক প্রভাষ চন্দ্র মন্ডল বলেন, ‘গ্রামের অবহেলিত মানুষের চিকিৎসা সেবা দেয়ার এই মহান উদ্যোগকে স্বাগত জানাই। পাশাপাশি মেডিকেল ক্যাম্পের ধারাবাহিকতা রক্ষা করার ঐকান্তিক প্রচেষ্টা একান্ত জরুরি। গ্রামের অসহায় মানুষের মধ্যে ঔষধ বিতরণের জন্য বিশিষ্ট ডাক্তার, সমাজের বিত্তবান মানুষদের প্রতি আহবান জানিয়েছেন ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজক এবং ডুমাইন রামলাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাষ চন্দ্র মন্ডল তিনি বলেন, এভাবে চিকিৎসা সেবা দিতে পারলে এলাকার অনেক মানুষ উপকৃত হবে। ডুমাইন রামলাল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির আয়োজনে ও অত্র স্কুলের সহকারী শিক্ষক এম তোফায়েল আহম্মেদ সার্বিক সহযোগীতায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোগীদের সিরিয়াল ঠিক রাখা থেকে শুরু করে রোগী দেখা পর্যন্ত ডাক্তারের সাথে নিয়োজিত ছিলেন।