১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি রোজঃ মঙ্গলবার
শিক্ষা

বিনা প্রতিদ্বন্দিতায় ঐতিহ্যবাহী আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন সম্পন্ন হয়েছে। সভাপতি পদে মোহাম্মাদ আলী রানা বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হয়েছেন। তিনি আড়পাড়া ইউনিয়নের কৃতি সন্তান শিক্ষানুরাগী ও অত্র প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত ইংরেজী শিক্ষক এস.এম.আবুল হাসেম এর সুযোগ্য পুত্র তরুন শিল্পপতি এবং শিক্ষানুরাগী মোহাম্মাদ আলী রানা । সোমবার আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মাদ হারুন-অর-রশিদ এর কক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আউয়াল আকন এর উপস্থিতিতে উক্ত নির্বাচন কার্যক্রম সম্পন্ন হয়েছে। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক, নির্বাচিত সকল অভিভাবক সদস্য রেজাউল করিম টুকু, মৃধা নাজিরুল ইসলাম নান্নু, মিজু আহম্মেদ পিটার, হুমায়ন মন্ডল, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য তমা শর্মা, শিক্ষক প্রতিনিধি সিনিয়র শিক্ষক সাদেকুর রহমান, রোজিনা ইয়াসমিন, সুজন কুমার বিশ^াস সহ সবার সম্মতিক্রমে একক প্রার্থী হিসেবে মোহাম্মাদ আলী রানাকে আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের নিয়মিত ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে নাম ঘোষনা করা হয়।

মধুখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আউয়াল আকন বলেন, মাধ্যমিক শিক্ষা নীতিমালার আলোকে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সকল শিক্ষক প্রতিনিধি ও সকল অভিভাবক প্রতিনিধিদের নিয়ে সভা করা হয়। উক্ত সভায় ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে মোহাম্মাদ আলী রানা’র নাম প্রস্তাব করা হলে সর্ব সম্মতিক্রমে তা গৃহীত হয়। সে সময় সভাপতি হিসেবে আর কারো নাম প্রস্তাব হিসেবে উপস্থাপন হয়নি। সেই হিসেবে মোহাম্মাদ আলী রানাকে ঐতিহ্যবাহী আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের নবাগত সভাপতি হিসেবে চুড়ান্তভাবে নির্বাচিত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক আরমান হোসেন বাবু, সমাজসেবক মিরাজুল ইসলাম মিল্টন, সাবেক ইউ.পি. সদস্য জাকির হোসেন মন্ডল, সমাজসেবক শাহিদুল ইসলাম, সাবেক অভিভাবক সদস্য রইজ শেখ, সমাজসেবক মিজানুর রহমান মিজান, শেখ মেজবাহ উদ্দিন মেজবাহ, শেখ জহির উদ্দিন জিন্নাহ, কাজী মিরাজ , হাবিব মন্ডল প্রমুখ। এই কমিটির মেয়াদকাল দুইবছর বহাল থাকবে বলে বিদ্যালয় সূত্রে জানা যায়।