বিলাস সিকদার আর নেই

মধুখালী প্রতিনিধিঃ
চ্যানেল নাইন ও দৈনিক আলোকিত বাংলাদেশ এর ফরিদপুর জেলা প্রতিনিধি বিকে সিকদার সজল এর পিতা ডাঃ শ্রী বিলাস সিকদার (৬৬) সোমবার রাতে মধুখালী উপজেলার বাগাট ঘোষপাড়ার নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী,দুই পুত্র, বেটার বউ, নাতীছেলে সহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। সোমবার রাতেই বিলাশ সিকদারের মৃতদেহ বাড়ির পাশে সমাধি করা হয়েছে। তাঁর মৃত্যুতে মধুখালী প্রেসক্লাব,রুর্যাল জার্নালিষ্ট ফাউন্ডেশন রিপোটার্স ইউনিটি মধুখালী শাখা গভীর শোক প্রকাশ করেছে এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।