বিশিষ্ঠ ব্যবসায়ী মিজানুর রহমান (ডাবলু ) মিয়া’র দোয়া মাহফিল
মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের মিয়া পরিবারের কৃতি সন্তান মরহুম রফিক মিয়ার ছেলে সাবেক সোনালী ব্যাংক কর্মকর্তা মরহুম হাজী রোকন মিয়া ও কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক এবং বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক ফকরুদ্দিন মিয়া কালু এবং আড়পাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী বাহারুল আলম মিয়া বাবুল এর ছোট ভাই কামারখালী বাজারের বিশিষ্ঠ ব্যবসায়ী মিজানুর রহমান(ডাবলু) মিয়া’র শুক্রবার আসর নামাজ বাদ তার নিজ বাস ভবনে দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত দোয়া মাহফিলে হাজার হাজার ধর্ম প্রান মুসলমান শরীক হন এবং তার আতœার স্বরনে তার শান্তির জন্য দোয়া করা হয়। দোয়া মুনাজাত পরিচালনা করেন মধ্য আড়পাড়া কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আশরাফুজ্জামান জামান প্রমুখ। গত বুধবার (০৬-০৭-২০২২)ইং তারিখ রোজ বুধবার বিকাল ৫টা ৩০মিনিটের সময় হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকা হৃদরোগ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালীন সময়ে তার বয়স হয়েছিল প্রায় ৪৬ বছর। তার এই অকাল মৃত্যুতে বাড়ীর আশেপাশে সহ পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তিনি স্ত্রী, ২মেয়ে, ভাইবোন, বন্ধু-বান্ধব এবং অনেক গুনগ্রাহী আত্মীয় – স্বজন রেখে যান। তার আত্মার শান্তির জন্য পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া প্রার্থী। বৃহস্পতিবার সকাল ১০টা ৩০মিনিটের সময় আড়পাড়া উচ্চ বিদ্যালয় ঈদগাহ মাঠে জানাযা শেষে তার লাশ আড়পাড়া গোরস্থানে দাফন করা হয়।