১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি রোজঃ শনিবার
কামারখালী

বিশিষ্ঠ লম্বা ও প্রবল দেহের অধিকারী বাদল সাহা আর নাই

কামারখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের বিশিষ্ঠ ব্যবসায়ী মরহুম বিকাশ চন্দ্র সাহা (বাগান সাহা)’র বড় ছেলে বিশিষ্ঠ ব্যবসায়ী প্রায় ৭ফিট লম্বা ও প্রবল দেহের অধিকারী বাদল সাহা মানুষটি বুধবার বেলা প্রায় ৪টার সময় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান (ওঁ দিব্যান লোকান স গচ্ছতু)। মৃত্যুকালীন সময়ে তার বয়স হয়েছিল প্রায় ৬০বছর।

তিনি মা, ভাই, স্ত্রী ২ মেয়ে ১ছেলে সহ অসংখ্যাক আত্মীয় স্বজন রেখে যান। বুধবারে রাতেই তার মরদেহ মছলন্দপুর মাঝবাড়ী শশ্বানে দাহ করা হবে। তার মৃত্যু সংবাদ শুনে জনতার ঢল নেমে আসে। জানা যায় তার শারিরিক সমস্যার কারনে তিনি চিকিৎসারত অবস্থায় মারা যান।