২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি রোজঃ বুধবার
ডুমাইন

বিশ্বনবী হযরত মোহাম্মাদ মোস্তফা(সাঃ) ও আয়েশা সিদ্দিকা (রাঃ) কে কটুক্তি করায় ডুমাইনে মানব বন্ধন

মধুখালী প্রতিনিধিঃ
বিশ্বনবী হযরত মোহাম্মাদ মোস্তফা (সাঃ) ও আয়েশা সিদ্দিকা (রাঃ) কে কটুক্তি করায় রবিবার সকালে কটুক্তিকারী ভারতের বিজেপি নেত্রি নুপুর শর্মা ও গনমাধ্যম প্রধান নবিন কুমার জিন্দাল ফাঁসির দাবিতে, মধুখালী উপজেলা ডুমাইন ইউনিয়ন বাসীর আয়োজনে ও নাসির উদ্দিন মিন্টুর সঞ্চালনায় ডুমাইন বাজারে এক মানব বন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানব বন্ধনে বক্তব্য রাখেন ডুমাইন ইউনিয়নের যুদ্ধকালীন কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ মহাসীন আলী বিশ্বাস (বাচ্চু), ডুমাইন ইউনিয়নের চেয়ারম্যান মোঃ খুরশিদ আলম মাসুম, ডুমাইন কেন্দ্রীয় শাহী জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মোঃ ইলিয়াস হোসেন, মুফতি রেজাউল করিম, মোঃ মাহবুবুর রহমান প্রমুখ। মানববন্ধনে ডুমাইন ইউনিয়নের সর্বস্তরের ধর্মপ্রান মুসলমান শরীক হন এবং কটুক্তিকারী দুইজনের ছবিতে জুতা মেরে দাহ করেন। পরিশেষে সভায় নুপুর শর্মা ও নবিন জিন্দালের ফাঁসী ও ভারতীয় পন্য বর্জন করতে সকলের প্রতি অনুরোধ জানানো হয়।