২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি রোজঃ বুধবার
কামারখালী

বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ নামে সালামতপুর গ্রামে মধুমতি নদীর ওপর ব্রীজ প্রয়োজন

মধুখালী প্রতিনিধিঃ
মাগুরা জেলার মোহাম্মাদপুর উপজেলার মানুষের ফরিদপুর জেলাল মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়ন হয়ে ঢাকা সহ দেশ- বিদেশে যাতায়াত করার সহজপথ সালামতপুর মধুমতি নদীর খেওয়াঘাট । বর্ষার দিনে নদীটিতে ভোগান্তির সহিত অনেক পথযাত্রীর ভোগান্তির সহি ঘাট পারি দিতে হয় এবং অনেক সময় লাগে তাছাড়াও ভাড়াও বৃদ্ধি । আবার শুকনা মেীসুমে অনেক বালির পথ পার হয়ে পাকা রাস্তায় উঠতে হয় যেন জীবন -মরন দশা। তাই এই দশা নবিারনরে ব্রীজ প্রয়োজন । নদীটি সাপের মতো এঁকেবেঁকে প্রবাহিত। ফরিদপুরের ও মাগুরা জেলার বন্ধন স্থায়ীভাবে ধরে রাখার জন্য সালামতপুর গ্রামের মধুমতি নদীর খেওয়াঘাট হিসেবেই ব্যাপক পরিচিত। তাই দুই জেলা সহ আরো জেলার মানুষের সহজ যাতায়াত পথ হিসেবে এই নদীতে খেওয়াঘাটের পরিবর্তে মধুমতি নদীর ওপর একটি ব্রীজ খুবই প্রয়োজন। মাগুরা জেলার ও ফরিদপুর জেলার দুই পারের হাজার হাজার মানুষের নদীর উভয় পারে বসবাস করে এবং শত শত মানুষ প্রতিদিন এই সালামতপুর খেওয়াঘাট দিয়ে পার হয়ে বিভিন্ন জায়গায় যায়তে বিভিন্ন ধরনের ভোগান্তি দিনে ও রাত্রে যাত্রীদের পোহাতে হয় ।

কিন্তু নদীর ওপর সেতু না থাকায় দুই পারের মানুষের যাতায়াতে খুবই সমস্যা হয়। বিশেষত দুই পারের খামারিরা তাদের হাঁস-মুরগি-গরু-ছাগলসহ মালপত্র নিয়ে এবং নদীর কুল উপার থেকে কোন ইমারজেন্সী রোগী নিয়ে নদী পারাপারে খুবই সমস্যার মধ্যে পড়েন। ধানের মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক চাষিরা ফসল নিয়ে নদী পারাপারে ঝামেলায় পড়েন। এ ছাড়া আরেকটি উল্লেখযোগ্য বিষয় হলো দুই পারের গ্রামগুলোর স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থীদের ভোগান্তি। নদী পারাপারের ঝামেলার কারণে এখানকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছাত্রছাত্রীর উপস্থিতি তুলনামূলকভাবে অনেক কম। এ অবস্থায় ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের সালামতপুর গ্রামের মধুমতি নদীর ওপর একটি স্থায়ী ব্রিজ স্থাপন করা হলে দুইজেলার এলাকার চাষি এবং শিক্ষার্থীরা সহ জনসাধারন ব্যাপকভাবে উপকৃত হবে এবং যাদুঘরে দর্শনার্থীদের ভীড় জমবে ও বেকার লোকের আয়ের কর্মসংস্থান পথ সহজ হবে। কারন বাংলাদেশে সাতজন বীরশ্রেষ্ঠের মধ্যে একজনের বাড়ী ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নে সালামতপুর বর্তমান রঊফনগর গ্রাম নামে । তাই তারই নামের উপর ব্রীজ স্থাপন করা হোক সালামতপুর মধুমতি নদীর উপর বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ ব্রীজ সালামতপুর (রউফনগর)। বিষয়টি আমলে নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।