১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ ২৭শে রমজান, ১৪৪৭ হিজরি রোজঃ সোমবার
মধুখালী

বৈশ্বিক মহামারী ঠেকাতে পুলিশের জীবন বাজি।

মধুখালী প্রতিনিধিঃ
বৈশ্বিক মহামারীর কারণে দেশব্যাপী কঠোর লকডাউন চলছে, ফরিদপুরের মধুখালীতে কঠোর লকডাউন বাস্তবায়ন করতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছে মধুখালী থানা পুলিশ। তাদের সাথে নিরলস পরিশ্রম করে যাচ্ছে মধুখালী উপজেলার প্রতিটি ইউনিয়নের গ্রাম পুলিশ। এক দিকে করোনার আতংঙ্ক, অপর দিকে আষাঢ়ের প্রবল বর্ষনের মধ্যে খেয়ে না খেয়ে পুলিশ ও গ্রাম পুলিশ বৈশ্বিক করোনা ঠেকাতে ব্যস্ত। এদের নেতৃত্ব দিচ্ছেন মধুখালী থানার ওসি শহিদুল ইসলাম। ভ্রাম্যমান আদালত চালিয়ে যাচ্ছেন উপজেলা নির্বাহি কর্মকর্তা মোস্তফা মনোয়ার। তারপরও অসচেতন মানুষেরা ভিড় জমানোর চেষ্টা করছে, পুলিশ জীবন বাজি রেখে তাদের দায়িত্ব পালন করে চলছে, অথচ বাড়ীতে তাদের পরিবার স্বজন রয়েছে।


পুলিশের এই ত্যাগ সত্যি মনে রাখার মতো। শুক্রবার বাগাট বাজারে পুলিশি অভিযান চলাকালে ওসি শহিদুল ইসলাম বলেন, আপনি নিজে বাঁচুন অন্যকে বাচান। নিয়মের বাইরে কেউ দোকান পাট খোলা রাখবেন না,বিনা প্রয়োজনে বাইরে ঘোরাঘুরি করবেন না। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তফা মানোয়ার বাজারের অলিগলি ঘুরে দেখেন। নির্বাহী কর্মকর্তার সাথে বাগাট ইউনিয়নের চেয়ারম্যান মতিয়ার রহমান খাঁন ও মধুখালী রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরদার উপস্থিত ছিলেন।