১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ২৩শে জিলকদ, ১৪৪৭ হিজরি রোজঃ রবিবার
আড়পাড়াডুমাইন

ভগ্নাবস্থায় পরে আছে মহান শহীদ মুক্তিযোদ্ধার স্মৃতি ফলক

কামারখালী প্রতিনিধিঃ
জানা যায় দেশ স্বাধীন করার লক্ষ্যে ১৯৭১ইং সনে স্বাধীনতা যুদ্ধে পাক বাহিনীর সাথে যুদ্ধ করে হরিপদ খালে শহীদ হন শহীদ মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান সহ আরও অনেকে। তার স্মৃতি ধরে রাখার জন্য একটি সড়ক নির্মান করা হয় পশ্চিম আড়পাড়া টোলভিট থেকে জামালপুর-বালিয়াকান্দি পর্যন্ত। এই রাস্তার শুরুতে পশ্চিম আড়পাড়া টোল ভিটে শহীদ মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান নামে একটি স্মৃতি ফলক ছিল। বর্তমান ভগ্নাবস্থায় পরে আছে। অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সাজেন্ট মোঃ ওয়ালিউর রহমান কান্নাজড়িত কন্ঠে বলেন হায়রে ভাইয়ের স্মৃতি ফলক। তিনি আরও বলেন কারো চোখে পড়লেও মেরামত করার কেহ নাই। তাই তার অবদানের কথা স্বীকার করে ফলকটি সচেতন নাগরিকের মাধ্যমে সরকারী ভাবে মেরামত করা হোক যাতে কেহ না ভেঙ্গে স্মৃতি ফলক হিসেবে ধরে রাখে।