ভাষানতলা রক্ষা মায়ের কালী মন্দিরে কালীপূজা অনুষ্ঠিত

মধুখালী প্রতিনিধিঃ
হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসব শেষে দ্বিপাবলির শ্যামা মায়ের কালী পূজা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার অমাবশ্যা তিথি হওয়ায় ভক্তরা নিশি রাতে এ শ্যামা মায়ের পূজায় ব্রত হয়েছে। বাংলাদেশ জাতীয় হিন্দু মহাসংঘের প্রেসিডিয়াম সদস্য ও ভাষানতলা রক্ষা মায়ের কালী মন্দিরে সভাপতি স্বপন দে ’র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নয়ন বিশ^াস এর নেতৃত্বে এবং মছলন্দপুর হিন্দু যুব সমাজের আয়োজনে মঙ্গলবার ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের মছলন্দপুর ভাষানতলা রক্ষা মায়ের কালী মন্দিরে হিন্দু সম্প্রদায়ের এ শ্যামা মায়ের কালী পূজা অনুষ্ঠিত হয়। গভীর রাত পর্যন্ত ভক্তরা মন্দির গুলোতে ঘুরে ঘুরে আনন্দ করেছে। মঙ্গলবার সন্ধ্যায় মছলন্দপুর ভাষানতলা কালি মন্দিরে হিন্দু সম্প্রদায়ের অনেক ভক্তই দীপাবলির পূজায় মিলিত হয়েছিল।




এ ছাড়া আড়পাড়া , কামারখালী, ডুমাইন এবং বাগাট ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বী ছাড়াও আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান বদরুজ্জামান বাবু, আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক আরমান হোসেন বাবু, কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান রাকিব হোসেন চৌধুরী ইরান, কামারখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান চৌধুরী টার্গেট, ডুমাইন ইউনিয়নের বীরমুক্তিযোদ্ধা শ্যামলেন্দু বসু, কামারখালী ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা পরমানন্দ বিশ^াস সহ আরো অনেকে। পূজা শেষে মন্দিরে প্রসাদ খাওয়ানোর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্টানে ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নে মছলন্দপুর হিন্দুপাড়া ভাষানতলা রক্ষা কালী মায়ের মন্দিরে দীপাবলির কালি পূজায় কয়েক হাজার ভক্তের সমাগম হয়েছে। তারা তাদের নিয়ত মানত মনোবাসনা পূর্ণের লক্ষ্যে পূজায় ব্রত হয়েছে। হিন্দু সম্প্রদায়ের নারী পুরুষ তাদের মানতের জন্য কালি মায়ের তরে উৎসর্গ করেছে। অনেক ভক্ত দশ মহাবিদ্যা পিঠস্থানে প্রদীপ প্রজ্জলন করেছে। পূজাকে ঘিরে ভাষানতলা মন্দির এলাকায় বসেছে মেলা। সবশেষে সবার আনন্দ ঘন-মনোরম পরিবেশের মাধ্যমে শেষ হলো মছলন্দপুর হিন্দুপাড়া ভাষানতলা রক্ষা মায়ের কালী মন্দিরে শ্যামা মায়ের কালী পূজা।