২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি রোজঃ বুধবার
ডুমাইন

ভেল্লাকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান-২০২৩

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার ভেল্লাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৮ই ফেব্রæয়ারী ভেল্লাকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে অত্র প্রতিষ্ঠানে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ভেল্লাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সৈয়দা দিলরুবা আফরিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলাটি উদ্বোধন করেন ও শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্যোশে বক্তব্য দেন ডুমাইন ইউনিয়নের চেয়ারম্যান শাহ্ আসাদুজ্জামান তপন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন ডুমাইন আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাকির আহম্মদ টোকন, ডুমাইন ওয়েলফেয়ার সোসাইটি’র সাধারন সম্পাদক ইঞ্জিঃ মাসুম পারভেজ, ডুমাইনের বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়াবিদ মোঃ রেজওয়ানুল ইসলাম, ওলিয়ার রহমান, লক্ষীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক

প্রভাষ চন্দ্র মন্ডল, আঃ সালাম মোল্যা, ডুমাইন আদর্শ পল্লী উন্নয়ন সমিতি এর সাধারন সম্পাদক এস.এম.সোহাগ রানা, মহিলা মেম্বর রেশমা খাতুন, ইউ.পি. সদস্য আমিরুল ইসলাম । এ ছাড়া আরো উপস্থিত ছিলেন তারেক, আবু খায়ের চৌধুরী, মেজবাউর রহমান, মিজানুর রহমান, কবিরুল সহ আরো অনেকে। এ ছাড়া অনুষ্টানের সার্বিক সহযোগীতার প্রধান ভ‚মিকায় ছিলেন ভেল্লাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক কামরুল আহসান মামুন, সহকারী হিসেবে ছিলেন অবসর প্রাপ্ত সহকারী শিক্ষক এয়াকুব আলী মোল্যা, এ ছাড়া আরো ছিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জামিলা সুলতান, সাবেক ইউ.পি. সদস্য বিপ্লব হোসেন সহ প্রতিষ্টানের অন্যান্য শিক্ষক মন্ডলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ ইছানুর মোল্যা। শান্তিপূর্ণভাবে ক্রীড়া অনুষ্ঠান শেষ করা হয় । বৃহস্পতিবার সাংস্কৃতিক অনুষ্টান শেষ করে পুরস্কার বিতরন করে অনুষ্ঠান শেষ হবে।