মতবিনিময় সভা

মধুখালী প্রতিনিধিঃ
শুক্রবার বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর -১ আসনের সাবেক সংসদ সদস্য জননেতা মোঃ আব্দুর রহমান ফরিদপুরের মধুখালী কামালদিয়া ইউনিয়নে তার নিজ বাড়ীতে এক মতবিনিময় অনুষ্ঠান আয়োজন করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিল মধুখালী উপজেলার আওয়ামীলীগের নেত্রী বৃন্দ ও ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ নির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যগন।

মতবিনিময় সভা পরিচালনা করেন মধুখালী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু, উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডুমাইন ইউনিয়নের সাধারন সম্পাদক শাকির আহম্মদ টোকন, কামারখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহিদর রহমান বিশ্বাস (বাবু), কোড়কদী ইউনিয়ন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আজিজুর রহমান খান, ডুমাইন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাকির আহম্মদ টোকন, মেগচামী ইউনিয়নের সাধারণ সম্পাদক প্রবাস সরকার, গাজনা ইউনিয়নের সাধারণ সম্পাদক সুখেন মজুমদার সহ অন্যান্য নেত্রীবৃন্দ।

এ ছাড়া উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা আওয়ামীলীগের, পৌরসভার মেয়র ও উপজেলা ভাইস চেয়াম্যান, নেত্রী বৃন্দ, ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ নির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যগন সহ প্রমুখ। দীর্ঘদিন পরে সকলের প্রিয় নেতাকে পেয়ে সকলেই আনন্দিত ।