১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ২৭শে জিলহজ, ১৪৪৭ হিজরি রোজঃ শনিবার
মধুখালী

মধুখালীতে আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

Exif_JPEG_420

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালীতে উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্টিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদের হলরুমে এ সভা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশিকুর রহমান চৌধুরী’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন ছিলেন মধুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম। এ ছাড়া আরও বক্তব্য দেন মধুখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মুরাদুজ্জামান মুরাদ, ভাইস চেয়ারম্যান মহিলা মোর্শেদা আক্তার মিনা, ডুমাইন ইউনিয়নের চেয়ারম্যান শাহ্ আসাদুজ্জাামন তপন,

কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান রাকিব হোসেন চৌধুরী ইরান সহ আরও ইউ.পি. চেয়ারম্যান গন সহ প্রমুখ। এ সময় আরো উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম আরা, উপজেলা শিক্ষা অফিসার সিরাজুল ইসলাম, উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স আবাসিক মেডিকেল অফিসার ডাঃ কবির সর্দার , উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র মন্ডল, উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, মধুখালী ফায়ার সার্ভিস এর স্টেশন অফিসার বাকী বিল্লাহ, সহকারী শিক্ষা অফিসার নাসিমা আক্তার, মধুখালী উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আঃ সালাম মিয়া জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তা সহ প্রমুখ। আইনশৃংখলা বিষয় সহ উপজেলার বিভিন্ন সমস্যা ও তার প্রতিকার নিয়ে আলোচনা করেন।