১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ২৭শে জিলহজ, ১৪৪৭ হিজরি রোজঃ শনিবার
মধুখালী

মধুখালীতে আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালীতে উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্টিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদের হলরুমে এ সভা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশিকুর রহমান চৌধুরী’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মধুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মুরাদুজ্জামান মুরাদ, জেলা পরিষদের সদস্য মির্জা আহসানুজ্জামান আজাউল, মধুখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, মধুখালী উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) শামীম আরা, মধুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আঃ সালাম মিয়া, জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তরা প্রমুখ। তারা মাদক, লাইসেন্সবিহীন গাড়ি সহ উপজেলার বিভিন্ন সমস্যা ও তার প্রতিকার নিয়ে আলোচনা করেন।