মধুখালীতে আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী প্রদান

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুর জেলার মধুখালীতে আনসার ভিডিপি সদস্যদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
রবিবার সকাল ১১ টায় উপজেলা আনসার ভিডিপির কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ আনসার ভিডিপি মহাপরিচালকের পক্ষ থেকে মধুখালী উপজেলার ৬০ জন অস্বচ্ছল আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী চাল, ডাল, পিয়াজ, সাবান। প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা নিরব বিশ্বাস, উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক মিঠুন বিশ্বাস, কোম্পানী কমান্ডার যামিনী সিংহ রায়, রেহেনা আক্তার সহ সকল ইউনিয়নের দলনেতা দলনেত্রী।