১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি রোজঃ মঙ্গলবার
মধুখালী

মধুখালীতে আন্তজার্তিক প্রতিবন্ধি দিবস পালন

মধুখালী প্রতিনিধিঃ
সারাদেশের ন্যায় ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নে আড়পাড়া বিশেষ শিক্ষা প্রতিবন্ধি বিদ্যালয়ে শুক্রবার ৩রা ডিসেম্বর-২১ ইং ১৩৪জন শিক্ষার্থী নিয়ে আন্তজার্তিক প্রতিবন্ধি দিবস স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি সহকারী অধ্যাপক কাজী কামাল এর সভাপতিত্বে পালন করা হয়। উক্ত দিবস পালনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম। তিনি বলেন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা কারও বোঝা নয়। এদের সকলের সকল সুবিধা দেওয়া উচিত। আমি উপজেলা চেয়ারম্যান হিসেবে আমার সাধ্যমত চেষ্টা করবো। বিশেষ অতিথি হিসেবে মধুখালী উপজেলা নির্বাহী অফিসারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা সমাজসেবা অফিসের মোঃ বাবুল আক্তার, আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোঃ জাকির হোসেন মোল্যা, মধুখালী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এম.এম. বাবুল আক্তার।

এ ছাড়া আরো উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা আওয়ামীলীগের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও আড়পাড়া ইউনিয়নের ইউ.পি. সদস্য ও প্যালেন চেয়ারম্যান মোঃ আঃ রঊফ মোল্যা, ইউ.পি সদস্য মোঃ লিয়াকত আলী বিশ্বাস, আড়পাড়া কাজী সিরাজুল ইসলাম গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোল্লা আবু সাঈদ সহ আরো গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। সবশেষে প্রতিষ্ঠাতা সভাপতি সহকারী অধ্যাপক কাজী কামাল বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ঘোষনা অনুযায়ী ৪১ইং সালে বাংলাদেশকে উন্নত দেশ ঘোষনা করবে। উন্নত দেশের সঙ্গা হলো সকলের মানুষের খাদ্য, চিকিৎসা ও শিক্ষা বাসস্থান নিশ্চিত করা। প্রতিবন্ধি শিশুরাও এর বাইরে নয়। এ ছাড়া এদের মানসম্মত শিক্ষা ব্যবস্থা করতে হবে। সবশেষে সকল শিক্ষার্থীর জীবনের মঙ্গল কামনা করে আনন্দ উৎসবের মধ্যে প্রতিবন্ধি দিবস পালন শেষ করেন।