মধুখালীতে আড়পাড়া কামারখালী এম.ইউ.এন ফাজিল (বি.এ) মাদ্রাসার গভর্নিং বডির অভিভাবক সদস্য পদে নির্বাচন সমপন্ন-২১

মধুখালী প্রতিনিধি ঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের আড়পাড়া কামারখালী এম.ইউ.এন ফাজিল (বি.এ) মাদ্রাসার গভর্নিং বডির অভিভাবক সদস্য পদের নির্বাচন কঠোর নিরাপত্তার মধ্যে অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠভাবে মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত বিরতিহীন ভাবে নির্বাচন শেষ হয়ে গেল। জানা যায় ১৯৭৬ইং সনের প্রতিষ্ঠিত এই মাদ্রাসায় এই হল প্রথম নির্বাচন। এই নির্বাচনে অভিভাবক সদস্য পদে মোট প্রতিদ্বন্দিতা প্রার্থী ৬জন। এর মধ্যে বিজয়ী হয়েছেন ৩ জন। এরা হলেন (১) আকরামুজ্জামান ব্যালট নং ০১ ভোট পেয়েছেন ১৫৬ (২) মোঃ আশরাফুজ্জামান ব্যালট নং ০৩ ভোট পেয়েছেন ১৫৪ (৩) মোঃ আমির আলী শিকদার ব্যালট নং ০২ ভোট পেয়েছেন ১৪৪ (৪) মোঃ ওবায়দুর রহমান ব্যালট নং ০৫ ভোট পেয়েছেন ১৩৯ (৫) মোঃ ইসরাইল হোসাইন ব্যালট নং-৪ ভোট পেয়েছেন-১১৩ আর মোঃ বাবলু শেখ ব্যালট নং-০৬ ভোট পেয়েছেন ৯৩।

এই নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন মধুখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও মাদ্রাসার সভাপতি মোঃ আজিজার রহমান মোল্লা, সহকারী প্রিজাইডিং অফিসার মোঃ শেখ আল কালাম আজাদ , মোঃ সাব্বির হোসেন, পোলিং অফিসার , মোঃ ছরোয়ার হোসাইন মোঃ হাফিজুর রহমান। আইনশৃংখলা বাহিনীতে নিয়োজিত ছিলেন আড়পাড়া ইউনিয়নের বাংলাদেশ গ্রাম পুলিশগন। জানা যায় মোট ভোটারের সংখ্যা ৫৩৪ জন। এর মধ্যে ভোট হয়েছে ৩২৩টি আর ভোটার অনুপস্থিত ২১১ জন এবং ভোট বাতিল ৩ টি।

নির্বাচনে সার্বিক সহযোগীতায় ছিলেন আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মোল্যা, অত্র প্রতিষ্ঠানের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা কাজী মতিউল ইসলাম মুরাদ সাবেক চেয়ারম্যান মোঃ বদরুজ্জামান বাবু, বিশিষ্ঠ সমাজসেবক ও রাজনীতিবিদ এবং দানবীর মোঃ আশরাফুল ইসলাম জিহাদ, আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ আরমান হোসেন বাবু, অধ্যক্ষ মাওলানা খন্দকার নাজিম উদ্দ্নি সহ শিক্ষক মন্ডলী, কর্মচারীগন এবং স্খানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।