মধুখালীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নব-নির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহন

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার চারটি ইউনিয়নের চেয়ারম্যানদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয় । এরা হলেন কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রাকিব হোসেন চৌধুরী ইরান, বাগাট ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান খাঁন, জাহাপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সামসুল ইসলাম বাচ্চু, রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মিয়াকে ফরিদপুর জেলা সম্মেলন কক্ষে বৃহস্পতিবার (১০-০২-২০২২)ইং শপথ গ্রহন করলেন। শপথ বাক্যে পাঠ করান ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার।
শপথ বাক্যে পাঠ শেষে চেয়ারম্যানের সাথে ফোনে আলাপ করে জানা যায় আগামী শনিবার থেকে বাগাট ইউনিয়ন পরিষদ বসে অফিস করবেন। পরিশেষে তারা সকলের সার্বিক দোয়া ও সহযোগীতা কামনা করেন যাতে তারা আগামী ৫বছর ইউনিয়নের সবার সাথে মিলে মিশে থেকে সুন্দর ভাবে সবার সাথে কাজ করতে পারেন এই আশা ব্যক্ত করেন।