১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ ২৮শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি রোজঃ সোমবার
কামারখালী

মধুখালীতে ইটের রাস্তা পাকা করনের জরিপ কাজে সহযোগীতা করেন : চেয়ারম্যান রাকিব ও জাকির

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী বাজার মনজিৎ এর দোকান থেকে জামালপুর পর্যন্ত কামারখালী, আড়পাড়া ও মেগচামী এবং অন্যান্য ইউনিয়নের ইটের আধাপাকা রাস্তা পাকা করার জরিপের কাজে সহযোগীতা করেন কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রাকিব হোসেন চৌধুরী ইরান ও আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোঃ জাকির হোসেন মোল্যা। রবিবার কামারখালী, আড়পাড়া ও মেগচামী এবং অন্যান্য ইউনিয়নে কাঁচা রাস্তা পাকা করনের এ জরিপের কাজে সহযোগীতা করেন। উপজেলা প্রকৌশল অধিদপ্তরের ইঞ্জিনিয়ার মোঃ সোহেল রানা সহ আরো অনেক কর্মকর্তা কামারখালী, আড়পাড়া ও মেগচামী এবং অন্যান্য ইউনিয়নের ইটের আধা পাকা রাস্তা পাকা করনের জন্য জরিপ করেন। তার মধ্যে কামারখালী বাজার মনজিৎ এর দোকান থেকে জামালপুর পর্যন্ত কাঁচা রাস্তা পাকা করনের জরিপ করেন।

এ সময় চেয়ারম্যানগনরা বলেন, উপজেলা প্রকৌশলী বরাবর আবেদন করি এবং মাননীয় এমপি মহোদয়ের ডিও লেটারের মাধ্যমে রাস্তা গুলো টেন্ডার প্রক্রিয়া হয়ে আসে। এরপর উপজেলা প্রকৌশল অধিদপ্তর থেকে রাস্তা গুলো জরিপ করার জন্য আসে এর মাধ্যমে কাচা রাস্তা গুলো পাকা হবে একথা শুনে এলাকার মানুষ এমপি মহোদয়ের প্রশংসা ঝড় তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন, কামারখালী বাজার বণিক সমিতির যুগ্ন সাধারন সম্পাদক ও বিশিষ্ঠ ব্যবসায়ী মোঃ আরিফুল ইসলাম আরিফ এবং ইউনিয়ন গ্রাম পুলিশের সদস্য সহ এলাকার গন্য মান্য ব্যক্তিবর্গ।