১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ ২৮শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি রোজঃ সোমবার
মধুখালী

মধুখালীতে ইট সোলিং রাস্তার কাজের শুভ উদ্বোধন

মধুখালী প্রতিনিধিঃ
মধুখালী উপজেলার মেগচামী ইউনিয়নের বসমসী গ্রামে ইট সোলিং রাস্তার কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার মেগচামী ইউনিয়নের বসমসী উত্তরপাড়া জামে মসজিদ হতে দক্ষিণপাড়া জামে মসজিদ পর্যন্ত এডিপি প্রকল্পের আওতায় ইটের সলিং ৪ শত ফিট ইটের সলিং রাস্তার কাজের উদ্বোধন করেন মেগচামী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মোঃ হাসান আলী খাঁন।

এ সময় তিনি সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীন বাংলাদেশ উপহার দিয়ে গেছেন। তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের কল্যাণে নিবেদিতভাবে কাজ করে যাচ্ছেন। তাই একজন কর্মী হিসেবে এলাকার কাজ করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি। এ সময় উপস্থিত ছিলেন মেগচামী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মেম্বার শহিদুল ইসলাম, মেগচামী ইউনিয়ন যুবলীগের সভাপতি রঞ্জন সরকার, ডাবলু মোল্লা, ভুট্টো শেখ, বিল্লাল মাতুব্বর, ইনামুল খন্দকার প্রমুখ।