মধুখালীতে উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরন

মধুখালী প্রতিনিধিঃ
“বেশি বেশি মাছ চাষ করি , বেকারত্ব দূর করি, নিরাপদ মাছে ভরবো দেশ , মুজিব বর্ষে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের মধুখালী উপজেলার উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরন করেন মধুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম। এ সময় তিনি সবার উদ্দেশ্যে বলেন বর্তমান সরকারের নানামুখী পদক্ষেপ গ্রহণের ফলে বাংলাদেশ আজ বিশ্বের ৪র্থতম মাছ উৎপাদনকারী দেশে উন্নতি হয়েছে। বাংলাদেশ অচিরেই মাছ রফতানি কারক দেশের তালিকায় নাম লেখাতে পারবে এবং মাছে-ভাতে বাঙ্গালীর হারানো ঐতিহ্য ফিরে পাবে। তাছাড়া তিনি আরও বলেন এই মধুখালী উপজেলায় কোন দখল বাজ, চাঁদাবাজ এবং সন্ত্রাসীদের কোন স্থান হবে না। সকলেই মিলেমিশে সুখে শান্তিতে বসবাস করবেন।
মাছ বড় হলে সকলেই মিলেমিশে খাবেন। কোন জলাশয়ে কারেন্ট জাল, চায়না ধোয়ার ব্যবহার করে মাছ মারা যাবে না। এ ছাড়া আরো উপস্থিত থেকে বক্তব্য দেন জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী, মধুখালী উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মুরাদুজ্জামান (মুরাদ), মধুখালী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোছাঃ শিরীন শারমিন খাঁন, কোড়কদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মুকুল হোসেন রিক্ত প্রমুখ। রবিবার সকালে মধুখালী সিনিয়র উপজেলা মৎস্য অফিসের আয়োজনে মধুখালী উপজেলা পরিষদ পুকুর, মধুখালী আশ্রয়ন প্রকল্পের পুকুর, বৈকন্ঠপুর বাওড়, বন্দর স্লুইস গেট পুকুর, আয়েশা সামী কলেজ সংলগ্ন পুকুর ও মরা কুমার নদীর উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরন করা হয়। মিশ্র জাতের রুই, কাতল ও মৃগেল সহ বিভিন্ন প্রজাতির দেশীয় মাছের ৪১৬ (চারশত ষোল) কেজি পোনা মাছ অবমুক্তকরন করা হয়। মাছের পোনা অবমুক্তকরণের সময় প্রধান অতিথি ছিলেন মধুখালী উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম ।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী, জেলা মৎস্য খামার ব্যবস্থাপক মোঃ রবিউল করিম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মুরাদুজ্জামান (মুরাদ), উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোছাঃ শিরীন শারমিন খাঁন, কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, মৎস্য সম্প্রসারন কর্মকর্তা দেবব্রত বিশ্বাস, কোড়কদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মুকুল হোসেন রিক্ত মৎস্য অফিসের মোঃ সুজন প্রামানিক, সাংবাদিক এবং মধুখালী উপজেলার বিভিন্ন নেতাকর্মী ও ইউনিয়ন নেতাকর্মী এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।