১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ ২৮শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি রোজঃ সোমবার
মধুখালী

মধুখালীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে রিপোর্টার্স ইউনিটির মতবিনিময় ও সৌজন্য সাক্ষাত

মধুখালী প্রতিনিধি :
বুধবার (০৬ অক্টোবর) সকাল ১০টার সময় ফরিদপুরের মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিকুর রহমান চৌধুরীর কার্যালয়ে মধুখালী রিপোর্টার্স ইউনিটির এক মতবিনিময় সভা এবং সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় ও সৌজন্য সাক্ষাতের সময় মধুখালী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. মনিরুজ্জামান মৃধা মন্নু, সাধারন সম্পাদক মুহ. মিজানুর রহমান সরদার, সাংগাঠনিক সম্পাদক মো. সহিদুল ইসলাম, প্রচার সম্পাদক মো. আমিরুল ইসলাম নয়ন, অর্থ সম্পাদক বিপ্রজিত বিশ্বাস, সাংবাদিক জুয়েল শরিফ, ইমামুল হাসান রানা, দেলোয়ার হোসেন, মো. আরিফ হোসেন, রায়হান মির্জা, মানিক শিকদার, জয়ন্ত কর্মকার, উত্তম বকশি, জনি, পার্থ রায় সহ রিপোর্টার্স ইউনিটির সকল সদস্য উপস্থিত ছিলেন। পরিশেষে মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিকুর রহমান চৌধুরী বলেন আপনাদের প্রতি আমার সার্বিক সহযোগীতা থাকবে এই বলে মতবিনিময় সভা ও সৌজন্য সাক্ষাত শেষ করেন।