১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি রোজঃ মঙ্গলবার
মধুখালী

মধুখালীতে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা

মধুখালী প্রতিনিধিঃ
১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে ১৭ এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামের আ¤্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার শপথ গ্রহণ করেন আজকের মুজিবনগর। সেই প্রেক্ষাপটে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে মধুখালী উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা মধুখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশিকুর রহমান চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ এপ্রিল) উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে উপজেলা সদরের ঢাকা-খুলনা মহাসড়ক সহ গুরুত্বপূর্ন স্থান প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বর হয়ে বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরে শেষ হয় ।

র‌্যালি পরবর্তী বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরে ঐতিহাসিক মুজিবনগরের গুরুত্ব তুলে ধরে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন প্রধান অতিথি হিসেবে মধুখালী উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম । অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশিকুর রহমান চৌধুরী। এ ছাড়া আরো বক্তব্য রাখেন বিশেষ অতিথি হিসেবে মধুখালী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক বকু ও মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ আনিসুর রহমান প্রমুখ। উক্ত অনুষ্ঠানে মধুখালী উপজেলার বিভিন্ন সংগঠন ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী অংশগ্রহন করে যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠান শেষ করেন।