১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি রোজঃ মঙ্গলবার
মধুখালী

মধুখালীতে কাজী সিরাজুল ইসলামের ঈদ শুভেচ্ছা

মধুখালী প্রতিনিধিঃ
ঈদুল ফিতরের নামাজ শেষ হওয়ার পর শনিবার ফরিদপুরের মধুখালী উপজেলার সকল ইউনিয়নের নেতাকর্মীর সাথে ফরিদপুর -১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপদেষ্ঠা মন্ডলীর অন্যতম সদস্য আলহাজ¦ দানবীর কাজী সিরাজুল ইসলাম ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় কওে বেড়াচ্ছেন। প্রথমে তিনি বাগাট তার আঞ্চলিক অফিসের নেতা কর্মীদের সাথে, মধুখালী উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম মির্জা মনিরুজ্জামান বাচ্চুর সহধর্মিনী পরিবারবর্গের খোঁজখবর, কুশলবিনিময় এবং পরে উপজেলা আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ে নেতাকর্মীর সাথে কুশল বিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাগাট ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মোঃ মতিয়ার রহমান খাঁন, বাগাট ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের সদস্য সহযোগী অধ্যাপক দেব প্রসাদ রায় দেবু, আড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোঃ জাকির হোসেন মোল্যা ডুমাইন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ আলতাফ হোসেন মোল্যা, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ-কমিটির ধর্ম বিষয়ক সদস্য মোঃ আকরামুল করিম আকরাম, উপ-কমিটির ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সদস্য মোঃ আসাদুল করিম আসাদ, মধুখালী পৌর সভার কমিশনার মোঃ কামরুজ্জামান বাবু, মধুখালী থানা ডিএসবি এস আই মোঃ আকবর আলী, ঢাকার বিশিষ্ট আওয়ামীলীগ নেতা মোঃ এনামূল করিম এনাম সহ ইউনিয়নের ইউ.পি সদস্য, বাগাট ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বিজন কুমার দাস, , মির্জা শাহরিয়া লোটাস, শাহিন, সাগর, সনজয় শিকদার সহ মধুখালী ও বোয়ালমারী উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মী ও সমাজসেবক বৃন্দ প্রমুখ।