১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি রোজঃ শনিবার
মধুখালী

মধুখালীতে কালী মন্দিরকে কেন্দ্র করে ইউ.পি সদস্যর মারামারি

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার মেগচামী ইউনিয়নের নরকোনা গ্রামের এক ইউ.পি. সদস্য মৃন্ময়(মধু) ও মৃতে্যুঞ্জয়কে গত বৃহস্পতিবার বেধড়ক মারপিট করেছে। জানা যায় নরকোনা গ্রামে আনন্দ মোহন দাসের বাড়ীতে সার্বজনীন কালি মন্দির আছে। সেই কালি মন্দির নতুন করে বিল্ডিং করে গড়ে তোলার জন্য গ্রামের সবার সম্মতিক্রমে ৯নং ওয়ার্ডের ইউ.পি. সদস্য দেবব্রত দাস দেবু কালি মন্দিরটি ভেঙ্গে ফেলে। বর্তমান ভিত্তি প্রস্তর করে পিলার করে রেখেছে। মন্দিরের কাজ দীর্ঘদিন বন্ধ আছে। আসছে সামনে কালিপূজা ও অন্য মন্দিরে নামযজ্ঞ হবে এই লক্ষে গ্রামের সুশীল, দেবব্রত দাস দেবু মেম্বর গত বৃহস্পতিবার ৯-১২-২০২১ইং তারিখে সকালে মেগচামী ইউনিয়ন পরিষদে মিটিং এ যাওয়ার সময় পথে মন্দিরের কাজের কথা বললে সেই কথার পরিপেক্ষিতে মৃতে্যুঞ্জয় ও মৃন্ময় পূনরায় মন্দিরের কাজের কথা বললে দেবু মেম্বর রাগান্বিত হয়ে তার ভাই অমৃত দাস, ভাতিজা চয়ন ও নয়ন দাস সহ আরো অনেকে মৃতে্যুঞ্জয় ও মৃন্ময়কে বেধড়ক লাঠিপিটা করে শরীরের বিভিন্ন স্থানে ক্ষত-বিক্ষত করেছে। বর্তমান তারা হাসপাতালে চিকিৎসাধীন আছে।

নরকোনা গ্রামে গিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক অনেকের সাথে কথা বলে আরো জানা যায় দেবু মেম্বর একটি শক্তিশালী ক্ষমতাশালী লোক হওয়ায় তার ভয়ে কেহ মুখ খোলে না। এর পরিপেক্ষিতে মারপিট খাওয়া পরিবারের বিধাব মা রানী মজুমদার দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলে আমরা দেবু মেম্বরের অত্যাচারে এই গ্রামে শান্তিপূর্ণভাবে আর বসবাস করতে পারবো না। আরো বলেন আমার ছেলে দুটি মার খেয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছে। আমার ছেলেরা হয়তো গ্রামে শান্তিতে বাচঁতে পারবে না। বিশ্বস্তসূত্রে জানা যায় গত ইউ.পি. নির্বাচন এর পূর্ব শত্রুতার দরুণ পূর্বপরিকল্পিত ভাবে দেবু মেম্বর নরকোনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তার উপর এই কান্ড ঘটায় তবে আশে পাশে ওর ভয়ে কেহ মারপিট ঠেকায়নি। এ বিষয়ে অত্র মেগচামী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ হাসান আলী খাঁনকে বিষয়টি জানালে তিনি বলেন দেবু মেম্বর অন্যায়ভাবে নিরীহ মানুষ দুটিকে ভাই, ভাতিজা মিলে যেভাবে মারপিট করেছে এদের সবাইকে আইনের আওতায় এনে উপযুক্ত বিচার হওয়া উচিত।

এ ব্যপারে দেবু মেম্বরের সাথে কথা বললে তিনি বলেন আমি ইউনিয়ন পরিষদে যাওয়ার পথে আমাকে ঐ কথা বলায় আমি রাগান্বিত হয়ে আমার সবাইকে ডেকে ওদেরকে মারপিট করেছি। এটা আমার পক্ষে চরম অন্যায় হয়েছে। আরো জানা যায় গ্রামবাসী এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও প্রশাসনের কাছে দেবুর অত্যাচার ও আক্রমন থেকে গ্রামে শান্তি ও অন্যায় কাজের বিচার চাই। এই লক্ষে ভ‚ক্তভোগী পরিবার থেকে থানায় একটি অভিযোগ হয়েছে।