৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি রোজঃ শনিবার
মধুখালী

মধুখালীতে খাদ্য বান্ধব কর্মসূচীর চাল বিতরণের উদ্বোধন

মধুখালী প্রতিনিধিঃ
মধুখালী উপজেলা খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত খাদ্য বান্ধব কর্মসূচীর মাধ্যমে স্বল্প আয়ের মানুষের মাঝে চাল বিতরণের উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে বুধবার সকালে উপজেলার কামারখালী, আড়পাড়া, ডুমাইন ইউনিয়নের এ চাল বিতরণের উদ্বোধন করেন মধুখালী উপজেলা কামারখালী ইউনিয়নের উপ সহকারী কৃষি কর্মকর্তা আজিজুল হক। এ সময় উপস্থিত ছিলেন কামারখালী ইউনিয়নের ডিলার জুলফিকার আলী মিয়া, এ বি এম মিরোজ বুলু,

আড়পাড়া ইউনিয়নে আরমান হোসেন বাবু , হেলাল হোসেন, ডুমাইন ইউনিয়নে শাকির আহম্মেদ টোকন সহ আরো অনেকে। ইউনিয়নের সুবিধাভোগীর ডাটাবেজ তৈরি হওয়ায় প্রথম পর্যায়ে ওই সব সুবিধাভোগীদের মাঝে ১৫টাকা কেজি দরে ৩০কেজি করে চাল বিতরণ করা হচ্ছে। ডাটাবেজ তৈরি সাপেক্ষে পর্যায়ক্রমে অন্যান্য সুবিধাভোগীদের মাঝে এ চাল বিতরণ করা হবে। সপ্তাহে সোম, মঙ্গল, বুধবার সহ মাসে ১২দিন এই চাল বিতরন করা হয়। সুবিধা ভোগীদের নামের তালিকার আওতায় আছে কামারখালী ইউনিয়নে-৯২২জন, আড়পাড়া ইউনিয়নে-৬১৮জন এবং ডুমাইন ইউনিয়নে ৪৯৭জন।