মধুখালীতে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুস্থতা কামনা করে দোয়া ও ইফতার মাহফিল

মধুখালী প্রতিনিধিঃ
বি,এনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুস্থতা কামনা করে ফরিদপুরে মধুখালী উপজেলা, পৌর বি,এনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ইফতার,দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে, ইফতার পূর্ববর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা বি,এনপির সদস্য মৃধা মোঃ বদিউজ্জামান বাবলু। মিজানুর রহমান কালার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি আইন উদ্দিন কলেজের সাবেক ভিপি, মধুখালী উপজেলা যুবদলের সাবেক আহবায়ক ও জেলা যুবদলের সহ-সভাপতি আব্দুল আলিম মানিক ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আইনউদ্দীন কলেজের সাবেক ভিপি ও মধুখালী উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মেহেদী হাসান মন্নু,আইনউদ্দীন কলেজের সাবেক ভিপি, ও কৃষক দলের আহবায়ক শাহিন মিয়া, আইনউদ্দীন কলেজের সাবেক ভিপি ইকবাল হোসেন ইকবাল, মধুখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম লিটন, মধুখালী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আরেফিন সাদ্দাম, পৌর ছাত্রদলের সদস্য সচিব রেদওয়ান আহমেদ, সরকারি আইন উদ্দীন কলেজের ছাত্র দলের আহবায়ক রুমান সহ অনেকে। এছাড়া ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ইউনিয়ন বি,এনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ছাত্রদল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের প্রায় এক হাজার নেতাকর্মী।