১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ ২৭শে জিলহজ, ১৪৪৭ হিজরি রোজঃ শনিবার
মধুখালী

মধুখালীতে গাঁজাসহ দুই ব্যক্তি আটক

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলায় ৯০ গ্রাম গাঁজা সহ দুই ব্যক্তিকে আটক করেছে মধুখালী থানার পুলিশ। (২৪ এপ্রিল) সোমবার দুপুরে গ্রেফতারকৃত দুই আসামীর বিরুদ্ধে মাদক মামলা রজু করে ফরিদপুরের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে (২৩ এপ্রিল) দিবা গত রাত প্রায় ১.৩৫মিনিট ঘটিকায় দিকে মধুখালীর গাজনা ইউনিয়নের মহিষাপুর উত্তরপাড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হলেন, ইউনিয়নের মহিষাপুর গ্রামের উত্তরপাড়ার রিপন মুন্সী (৪৩) পিতা- মৃতঃ আজাহার মুন্সী ও আঃ রহিম শেখ (৩৫) পিতা- মোঃ খান জাহান শেখ ওরফে খানজেল। গাজনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া বলেন, ইউনিয়নে বেপরোয়াভাবে ভাবে ইয়াবা, গাঁজা বিক্রি সহ সেবন করছে।