মধুখালীতে গাছের ঢাল ভেঙ্গে এক নারীর মৃত্যু

কামারখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ইউনিয়নের গন্ধখালী পূর্ব পাড়া গ্রামে রেন্টি কড়াই গাছের ঢাল ভেঙ্গে মাথার উপর পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। পরিবারের মাধ্যমে জানা যায় শনিবার প্রায় ৬.১০ মিনিটে সকালে ঝড়ের সময় ঘর থেকে বেড় হয়ে টিউবয়েল থেকে পানি আনার সময় রেন্টি কড়াই গাছের ঢাল ভেঙ্গে পড়ে মাথায় আঘাত লেগে ঘাড় কেটে গেলে সাথে সাথে মৃত্যুবরণ করে। নিহত ব্যক্তির নাম রাবেয়া বেগম (৫৫) । স্বামী মোঃ মুনসুর হোসেন গ্রামঃ গন্ধখালী পূর্বপাড়া, পোঃ কামারখালী থানাঃ মধুখালী জেলাঃ ফরিদপুর। মৃত্যুও সংবাদ পেয়ে মধুখালী থানার এস .আই. মোঃ আলমগীর হোসেন মোল্যা, কামারখালী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রাকিব হোসেন চৌধুরী ইরান, সাবেক চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান সহ ইউ.পি. সদস্যগন, গ্রামপুলিশ এবং গন্যমান্য ব্যক্তিবর্গ পরিবার বর্গের খোঁজ খবর নেন।