১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি রোজঃ শনিবার
মধুখালী

মধুখালীতে গোয়ালঘরে আগুন লেগে কৃষকের গোয়ালঘরসহ ৭গরু-ছাগল পুড়ে ছাই

কামারখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের কাদিরপাড়া গ্রামের হাতেম সেখের ছেলে ইসলাম সেকের গোয়ালঘরে মঙ্গলবার দিবাগত রাতে অগ্নিকান্ডে গোয়ালঘরসহ তার দুটি গরু ও পাঁচটি ছাগল আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রনে আনতে চেষ্টা করে। কিন্তু ততক্ষনে তার ৭টি গরু-ছাগল পুড়ে প্রাণ হারায়। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ইসলাম সেখ জানান, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে গোয়ালঘরে আগুন লাগে।

আগুনে গোয়ালঘর সহ আমার দুটি গাভী ও ৫টি ছাগল পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া আরও দুটি গরু পুড়ে ক্ষতিগ্রস্থ হয়। ওই কৃষক ইসলাম সেখ অন্যের জমি-জমা বর্গা নিয়ে কৃষিকাজ করে এবং গরু-ছাগল পশুপালন করে সংসার পরিচালনা করেন। এতে সে নি:স্ব হয়ে যায়। উপজেলা নির্বাহী অফিসার মো. আশিকুর রহমান চৌধুরী বলেন, এখন পর্যন্ত এ বিষয়টি জানা নেই। তবে খবর নিয়ে সহযোগিতা করা হবে।