১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি রোজঃ শনিবার
মধুখালী

মধুখালীতে গ্রাম বাংলার হা-ডু- ডু খেলা

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুর জেলার মধুখালীতে রবিবার বিকাল ৪ ঘটিকার সময় পৌরসভার গোন্দারদিয়া গ্রামে সাতানি মাঠে আনন্দঘন পরিবেশে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়েছে। মাসব্যাপী এই হা-ডু-ডু খেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সামসুল হক ভোলা মাষ্টার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী জেলা পরিষদের সদস্য সুরাইয়া সালাম, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন খেলার প্রধান পৃষ্ঠপোষক

এই গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট রাজনীতিবিদ মধুখালী উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ও ফরিদপুর জেলা পরিষদের সদস্য মির্জা আহসানুজ্জামান আজাউল, মির্জা ইমরুল কায়েস সহ আরো অনেকে । ম্যাচে চর মহিশাপুর একাদশ বনাম, লক্ষীনারায়নপুর একাদশ এই দুটি দল অংশ গ্রহন করে। ম্যাচটি পরিচালনা করে নজরুল ইসলাম, ধারাভাষ্যে ছিলেন মোঃ হাবিবুর রহমান হাবিব ও মোঃ আব্দুল আলিম কাফি।