১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি রোজঃ মঙ্গলবার
আড়পাড়া

মধুখালীতে চরমোনাই পীর সাহেব হুজুর এর আগমন উপলক্ষে বিরাট ওয়াজ মাহফিল

কামারখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের আড়পাড়া -কামারখালী এম.ইউ.এন. ফাজিল (বি.এ.) মাদ্রাসা প্রাঙ্গনে চরমোনাই হুজুর এর বাৎসরিক বিরাট ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির মাহফিল অনুষ্টিত হয়েছে। সোমবার আসর নামাজ বাদ বাংলাদেশ মুজাহিদ কমিটি মধুখালী শাখার পরিচালনায় মধুখালী শাখা কমিটির বাংলাদেশ মুজাহিদ কমিটির ছদর বীরমুক্তিযোদ্ধা শেখ আঃ ওহাব এর সভাপতিত্বে আড়পাড়া -কামারখালী এম.ইউ.এন বি.এ(ফাজিল) মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে চরমোনাই হুজুর এর বাৎসরিক বিরাট ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির মাহফিল অনুষ্টিত হয়।

ওয়াজ মাহফিলে প্রধান অতিথি ও প্রধান বক্তা হিসেবে ওয়াজ করেন আমিরুল মুজাহিদীন আলহাজ¦ মাওলানা মুফতি সৈয়দ মুহাঃ রেজাউল করীম। বিশেষ অতিথি হিসেবে ওয়াজ করেন হযরত মাওলানা মুফতি উসমান গনী (মুসাপরী) নব-নির্বাচিত চেয়ারম্যান শত্রæজিৎপুর ইউনিয়ন মাগুরা, আলহাজ¦ হাফেজ মাওলানা আঃ হক মৃধা নব-নির্বাচিত চেয়ারম্যান ময়না ইউনিয়ন বোয়ালমারী ফরিদপুর। এ ছাড়া আরও ওয়াজ করেন বিভিন্ন এলাকা থেকে ওলামায়ে কেরাম গন। পরিশেষে ওয়াজ মাহফিল পর মাঠে সবার সামনে প্রধান বক্তা আমিরুল মুজাহিদীন আলহাজ¦ মাওলানা মুফতি সৈয়দ মুহাঃ রেজাউল করীম ইসলামী

আন্দোলন মধুখালী মুজাহিদ কমিটির সাধারন সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম মন্ডলকে আড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে সবার সামনে দোয়া ও পরিচয় করে মোনাজাতের মাধ্যমে ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির মাহফিল শেষ করেন। সৌজন্যে মোঃ আশরাফুল ইসলাম মন্ডল চেয়ারম্যান প্রার্থী আড়পাড়া ইউনিয়ন পরিষদ আড়পাড়া, মধুখালী, ফরিদপুর। ওয়াজ মাহফিল অনুষ্ঠানে হুজুরকে চরমোনাই হুজুর এর পাখা প্রতীক প্রার্থী সমর্থিত নির্বাচিত চেয়ারম্যানগন ক্রেষ্ঠ প্রদান করেন। ওয়াজ মাহফিলে শত শত ধর্মপ্রান মুসলমান শরীক হন।