৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি রোজঃ শনিবার
মধুখালী

মধুখালীতে ছাত্র-ছাত্রীদের মাঝে বৃক্ষ বিতরন

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুর জেলার মধুখালী পৌরসভার সুযোগ্য মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন মধুখালী পৌরসভার উদ্যোগে মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও মধুখালী উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম এর সভাপতিত্বে বৃহস্পতিবার মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের কোমলমতি ছাত্র-ছাত্রীদের মাঝে ৫০০ ঔষধী বৃক্ষ নিম, অর্জন বিতরন করা হয় ।

এ সময় উপস্থিত ছিলেন মধুখালী পৌরসভার প্যালেন মেয়র মোঃ আনিসুর রহমান লিটন সহ অন্যান্য, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফরিদুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক মনিরুজ্জামান মামুন ও সহকারী শিক্ষকমন্ডলী সহ কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ প্রমুখ।