মধুখালীতে ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান

মধুখালী প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীতে দশম শ্রেনীর ১ থেকে ২০ রোলধারী ছাত্র-ছাত্রী মধ্যে ১০০ জনের ৯৯,০০০ (নিরা নব্বই হাজার) টাকা আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও আড়পাড়া ইউনিয়নের কৃতি সন্তান এবং দানবীর মোঃ আশরাফুল ইসলাম জিহাদ এর সভাপতিত্বে বুধবার কাজী সুফিয়া-মোতাহার কল্যান ট্রাষ্ট থেকে বৃত্তি প্রদান করেন । এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী সুফিয়া-মোতাহার কল্যান ট্রাষ্ট এর স্বত্ত¡াধিকার প্রধান অতিথি কাজী মমিনুল ইসলাম এর ছোট ভাই বিশেষ অতিথি হিসেবে আড়পাড়া ইউনিয়নের কৃতি সন্তান বীরমুক্তিযোদ্ধা কাজী মতিউল ইসলাম মুরাদ। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ আরমান হোসেন (বাবু), মোঃ হান্নান হোসেন মোল্যা সহ আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোল্যা মোঃ হাফিজুর রহমান ও সহকারী প্রধান শিক্ষক পঞ্চানন কুমার দাস সহ অন্যান্য শিক্ষকমন্ডলী এবং ছাত্র-ছাত্রীর অভিভাবক ও গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।