১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি রোজঃ শনিবার
মধুখালী

মধুখালীতে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

মধুখালী প্রতিনিধি :
আমরা কন্যা শিশু-“প্রযুক্তিতে সমৃদ্ধ হবো, ডিজিটাল বাংলাদেশ গড়বো” প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের মধুখালীতে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৩০ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে ঢাকা-খুলনা মহাসড়ক প্রদক্ষিণ করে যথা স্থানে শেষ হয় ।
র‌্যালী পরবর্তী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে উপজেলা মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মুহাম্মাদ মুরাদুজ্জামান মুরাদ, মধুখালী উপজেলা মহিলা পরিষদের সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) শামসুন্নাহার নিহার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আলভী রহমান, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. পৃথ্বীজ কুমার দাস, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা কলে­াল সাহা। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরঙ্গ চন্দ্র মন্ডল ।